শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ জারি করেছে। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল।


এ নির্দেশনার ফলে সেখানে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় এখনো ৫০ জনের মতো জিম্মি জীবিত অবস্থায় থাকতে পারেন।

এদিকে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, উত্তর গাজায় জাতিসংঘের সহায়তা ট্রাকের জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি গুলিতে অন্তত ৩০ জন নিহত ও বহু আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, শত শত মানুষ অনাহারে মৃত্যুর মুখে, অনেকেই মারাত্মক দুর্বলতা ও মাথা ঘোরার উপসর্গে হাসপাতালে ভিড় করছেন।

মন্ত্রণালয় জানায়, অসুস্থদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে আসছে, তারা চরমভাবে মৃত্যুর ঝুঁকিতে।জাতিসংঘও বলেছে, গাজার মানুষ অভূতপূর্বভাবে অনাহারে ভুগছে এবং জরুরিভিত্তিতে ত্রাণ প্রবাহ বাড়ানো দরকার।

ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহর দক্ষিণ-পশ্চিমাংশে কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী চরম শক্তি প্রয়োগ করে শত্রুর ক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।

তবে এই নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জিম্মিদের পরিবার। তাদের প্রশ্ন, এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবনের বিনিময়ে নেওয়া হচ্ছে না তো?

অনেক পর্যবেক্ষক মনে করছেন, দেইর আল-বালাহে হামলার হুমকি হয়তো হামাসকে যুদ্ধবিরতির আলোচনায় আরও ছাড় দিতে চাপ সৃষ্টির কৌশল হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK