শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
তারাব পৌরসভায় আ’লীগ মেয়র প্রার্থী হাসিনা গাজী

তারাব পৌরসভায় আ’লীগ মেয়র প্রার্থী হাসিনা গাজী

074
রুপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রাার্থী নির্ধারিত হয়েছেন হাসিনা গাজী।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে দলীয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী হিসেবে নির্বাচিত হন উপজেলা মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজী।
তার প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগ কর্মী রমজান হোসেন সাউদ। এদের মধ্যে হাসিনা গাজী পান ৪ ভোট ও রমজান হোসেন সাউদ পান ১ ভোট।
প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
ফলাফলসহ দলীয় প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK