নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযানে আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি মাইক্রো সহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
গ্রেপ্তারকৃতরা হলেন মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)।
পুলিশ সুপার জানান, গত ২২ জুন মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) নতুন জজ কোর্টসংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। ফিরে এসে গাড়িটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply