সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

নিজস্ব সংবাদদাতা :

সারাদেশে ঈদের পরের দিন সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

ঈদের পর দিন রোববার (২২ মার্চ) দেশের ৯ জেলায় রেল ও সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব জেলাগুলো হলো কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও কক্সবাজার। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ের খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

এর মধ্যে কোন জেলায় কতজন নিহত হয়েছেন :  কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, নাটোরে একজন, সুনামগঞ্জে একজন, কিশোরগঞ্জে দুই বন্ধু এবং কুড়িগ্রামে একজন নি’হত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK