শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। এসময় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাবেক এই বিমান বাহিনীর প্রধান ২০০১ থেকে ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব এবং পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে পটুয়াখালী ১ ( পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) উপজেলা নিয়ে গঠিত আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে, শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

সূত্র – নাগরিক টিভি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK