শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
হৃত্বিকের বাড়িতে ফের বিয়ের বাদ্য!

হৃত্বিকের বাড়িতে ফের বিয়ের বাদ্য!

1102

আপনি যদি খবরটির শিরোনাম পড়েই বুঝে ফেলেন যে স্ত্রী সুসানের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত অভিনেতা ঋত্বিক রোশান, তাহলে ভুল ভাবছেন! তবে এটা ঠিক যে ঋত্বিকের বাড়িতেই বাজবে বিয়ের সাঁনাই!

জানা গেছে, সব ঠিকঠাক থাকলে শিগগিরই ঋত্বিকের বাড়িতে বাজবে বিয়ের সাঁনাই। আর তা ঋত্বিকের বিয়ের নয়, বরং ঋত্বিকের বোন সুনয়না রোশানের! ছোট্টবেলার বন্ধু ভরত কাপুরের সাথেই পারিবারিকভাবে তার বিয়ে সংঘঠিত হতে যাচ্ছে।

ভরত কাপুর পেশায় একজন প্রকৌশলী। তার সম্পর্কে ঋত্বিক রোশানের বোন সুনয়না গণমাধ্যমকে বলেন, দেরীতে হলেও ঈশ্বর আমাকে সবচেয়ে ভালো উপহারটিই দিলেন।

উল্লেখ্য, গত বছর বলিউড স্টার ঋত্বিক রোশানের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় স্ত্রী সুসান খানের। তবে এই দম্পতির দুই সন্তান হৃহান ও হৃদানের আইনি অভিভাবকত্ব পান সুসান। তবে বিচ্ছেদ ঘোষণার পরও দুই সন্তানের কারণে ঋত্বিক-সুসানকে একসঙ্গে দেখা গেছে অনেকবার। চলতি বছরের প্রথমদিকেও তাদের একসাথে দেখা গেছে, কিন্তু বেশকিছুদিন যাবৎ ঋত্বিক রোশানের সাথে সুসানের এক ধরণের দূরত্ব তৈরি হওয়ায় এমনটা আর দেখা যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK