শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বিদ্যা সিনহা মিমের নতুন ছবি ব্ল্যাক

বিদ্যা সিনহা মিমের নতুন ছবি ব্ল্যাক

50724c140061e6e2b430ee9d6f02a668-3

ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিমের নতুন ছবি ব্ল্যাক। বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার এই ছবি ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পায়। ছবিটি নিয়ে কথা বলেন মিম।
কলকাতায় ‘ব্ল্যাক’ ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকের সাড়া কেমন পেলেন?
আমার প্রথম যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেয়েছে। ব্ল্যাক ছবিটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে দেখা গেল ভিন্ন চিত্র। তাই ছবিটি মুক্তিতে যতটা আনন্দ ছিল, ঠিক ততটা কষ্টও ছিল। তবে খবর নিয়ে জানতে পেরেছি, ছবিটি নাকি দর্শকেরা ভালোই দেখেছেন। ছবির অভিনয়শিল্পী রজতাভ দত্ত ও প্রযোজকের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন, আমার অভিনয় নাকি সেখানে প্রশংসিত হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে এবার ছবিটি মুক্তি পাচ্ছে। প্রচারণা নিয়ে কী ভাবছেন?
গত বুধবার সোহমের ঢাকায় আসার কথা ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আর আসতে পারেননি। আগামী সোমবার তাঁর আসার সম্ভাবনা আছে। তখন দুজনে মিলে প্রচারণায় বের হব। আর যদি তিনি না আসেন, তা হলেও ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে যাওয়ার পরিকল্পনা করে রেখেছি।
নতুন ছবিতে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন?
ব্ল্যাক ছবির বাংলাদেশি প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়ার নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তি হয়েছে। এ মাসের শেষ দিকে ছবির নাম ও সহশিল্পী কে, তা জানা যাবে।
নতুন ছবির সহশিল্পীর নামটা কি বলা যায়?
নামটা আমি জানি। কিন্তু নতুন ছবির নায়ক কে, এখনই বলা নিষেধ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK