শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
ইউরোপীয় চলচিত্র উৎসব চলছে ঢাকায়

ইউরোপীয় চলচিত্র উৎসব চলছে ঢাকায়

Urope

ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ইউরোপীয় ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ইউরোপীয় চলচ্চিত্র উৎসব। গত বুধবার শুরু হয়েছে উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনের পর তাঁরা স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান ও দর্শকদের সঙ্গে বসে মাল্টার ছবি সিমশার উপভোগ করেন।
‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’ নামের এ উৎসবে অংশ নিচ্ছে ১৪টি দেশের ১৫টি চলচ্চিত্র। এগুলো হলো সিমশার (মাল্টা), উইন উইন (সুইজারল্যান্ড), আ গান ইন ইচ হ্যান্ড (স্পেন), প্যাডিংটন (যুক্তরাজ্য), অ্যাটিলা মার্সেল (ফ্রান্স), অ্যাটমেন (অস্ট্রিয়া), দ্য হান্ড্রেড ইয়ারস ওল্ড ম্যান (সুইডেন), ফিন (নেদারল্যান্ডস), দ্য অ্যাগ্রিমেন্ট (ডেনমার্ক), লেসনস অব আ ড্রিম (জার্মানি), ভেসনা (স্লোভেনিয়া), দ্য লিজেন্ড অব দ্য ফ্লাইং কাপরিয়ান (দ্য স্লোভাক রিপাবলিক), বিফোর ফ্লাইং ব্যাক টু আর্থ (দ্য রিপাবলিক অব লিথুনিয়া), রাফিক (নরওয়ে) এবং দ্য আওয়ার্স অব দ্য লিনক্স (ডেনমার্ক)।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ৩ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ২০০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে উৎসবে অংশ নেওয়া ছবিগুলো দেখতে পারবেন দর্শকেরা। বিস্তারিত: cineplexbd.com/EU-Film-Festival-2015

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK