বাংলাদেশের নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করেছে।
ওই বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন , বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।


Leave a Reply