নিজস্ব সংবাদদাতা :
সারাদেশে ঈদের পরের দিন সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
ঈদের পর দিন রোববার (২২ মার্চ) দেশের ৯ জেলায় রেল ও সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব জেলাগুলো হলো কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও কক্সবাজার। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ের খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
এর মধ্যে কোন জেলায় কতজন নিহত হয়েছেন : কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, নাটোরে একজন, সুনামগঞ্জে একজন, কিশোরগঞ্জে দুই বন্ধু এবং কুড়িগ্রামে একজন নি’হত হয়েছেন।
Leave a Reply