শিরোনামঃ
ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বন্দরে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ পর্যটন কর্মী ফয়সাল রাজু ও নদী পর্যটনের সম্ভবনা নিয়ে কিছু কথা Nalu Online Casino Evaluation: Is It Worth Your Time? ফিলিপাইন রোডশো ২০২৬ অনুষ্ঠিত
আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

মোঃ বাদল আহম্মেদ আড়াইহাজার নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জআড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ(৩৫) নামক এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জালাকান্দি এলাকার বুনা ফাইট নিটিং কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার সিফট ইনচার্জ রাজীব জানায়, দুপুরে গাড়ী থেকে মালামাল আনলোড করার সময় ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে হানিফ এবং কাইয়ুম নামক দুই শ্রমিক আহত হয়। পরে তাদের আড়াইহাজার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হানিফকে মৃত ঘোষনা করে। কারখানার শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎতের তারগুলো এলোমেলো ভাবে পড়ে থাকার বিষয়টি কারখানার কর্তৃপক্ষকে জানালেও তারা তার কোন ব্যবস্থা নেয় নি। নিহত শ্রমিক হানিফের বাড়ী রংপুর বলে জানা যায়। এ ব্যাপারে কারখানার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাখোয়াত হোসেন জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK