নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এঘটনায় ঘটে। দগ্ধরা হলঃ হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচা মাল ব্যবসায়ী।
জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এসময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করে।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, একই পরিবারের চারজন সহ পাঁচ জন দগ্ধ অবস্থায় বার্ণ ইউনিটে আসলে তাদের চিকিৎসা দেয়া হয়। হযরত আলী ৮%, সুলতানা ৯০%, মান্নান ৩০%, সায়েম ৭৭% ও মিম ৪১% দগ্ধ হয়েছে। দগ্ধ চারজনের অবস্থা আশংঙ্কাজনক।
নারায়ণগঞ্জ
তাং ১১-০৬-২০২৬
Leave a Reply