নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ১৫০০ পিসি ইয়াবা ট্যাবলেট সহ দিল মোহাম্মদ আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ কক্সবাজার জেলার টেকনাফ এলাকার মকবুল আহম্মদের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাস এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল ৫ জুন, ২০২৬ খ্রিঃ রাত পৌনে দশটার সময় ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর সাকিনস্থ মেসার্স একতা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর হতে দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫), পিতা- মকবুল আহম্মদ সাং- বড় হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এর নিকট হতে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন মোট ১৫০ (এক শত পঞ্চাশ) গ্রাম সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK