নিজেস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জে ফতুল্লা থানাধীন দাপা এলাকার জাকিরের ছেলে ও আওয়ামীলীগের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের শিষ্য যুবলীগের নেতা শুভ। সে দীর্ঘদিন পলাতক থাকার পর বর্তমানে রহস্যজনকভাবে এলাকায় এসে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয় সাবেক সংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নির্দেশে আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে দাপা এলাকার কাউসারের গ্যারেজের পিছনে প্রায়ই তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও সন্ত্রাস বাহিনীর সাথে দীর্ঘ সময় গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক করতে দেখা গেছে।
অভিযোগ তুলার পর স্থানীয় কয়েকটি পত্রিকায় খবরটি প্রকাশিত হয়, জানা গেছে ফতুল্লা থানাধীন দাপা এলাকার জাকিরের ছেলে শুভ আওয়ামী যুবলীগের রাজনীতি করে প্রভাব বিস্তার করেছে। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন শুভ। প্রায়ই তার আমন্ত্রণে অয়ন ওসমান দাপা এলাকায় আসতেন। তখন তাঁর প্রভাবে শুভ এলাকায় একটি বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলো। শুভ চাঁদাবাজি, দখল বাজ,ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন।
গত ২০২৪ শে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন এলাকার বাহিরে আত্মগোপনে থাকে শুভ। সম্প্রতি কিছু দিন আগে এলাকায় ফিরে এসে ধীরে ধীরে আওয়ামী লীগের দলকে শক্তিশালী করতে তার পুরনো সঙ্গীদের নিয়ে উক্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
সচেতন এলাকা বাসী সূত্রে জানা গেছে, কাউসারের গ্যারেজের পিছনে প্রায়ই বিভিন্ন নেতাকর্মী ও সন্ত্রাস বাহিনীকে নিয়ে গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক করতে দেখা গেছে তাকে।
এলাকাবাসীর দাবি, সাবেক যুবলীগ নেতা শুভর ব্যাপারে প্রশাসনিক কোন পদক্ষেপ না নিলে যে কোন সময় বর্তমান সরকারের দলীয় লোকদের সাথে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। সেই সাথে ভয়ংকর শুভ সহ তার বাহিনীদের গ্রেফতার করার জন্য জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply