প্রেস বিজ্ঞপ্তি :
মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের উদ্যোগে ৮ জুলাই ২০২৬ সকাল ১০ ঘটিকায় সাইনবোর্ড মিতালী মার্কেটস্থ আল আরাফা ইসলামী ব্যাংকের মিলনায়তনে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও যুবনেতাদের উপস্থিতিতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ সাহেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার গুরুত্ব উর্ধ্বে তুলে ধরেন মাওলানা ক্বারী শায়েখ ইলিয়াস লাহোরী।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি শামসুল ইসলাম সিদ্দিকী।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিম্নোক্ত কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়:
আমির: মুফতি আলী আকবর (ঢাকা), নায়েবে আমির: মুফতি সিকান্দার হোসাইন আকবরী (হবিগঞ্জ), মহাসচিব: মুফতি শামসুল ইসলাম সিদ্দিকী (ঢাকা)
যুগ্ম মহাসচিব: মুফতি আব্দুল্লাহ সিদ্দিকী (সিলেট)
সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা শাহীন মাহমুদ (পটুয়াখালী, বরিশাল), সহ-সাংগঠনিক সম্পাদক: মুফতি আমজাদ হোসাইন নুরী (নারায়ণগঞ্জ), অর্থ সম্পাদক: শায়েখ ক্বারী আব্দুর রহমান আশরাফী (ঢাকা), সহ-অর্থ সম্পাদক: শায়েখ ক্বারী আব্দুল্লাহ জামালপুরী
প্রচার সম্পাদক: শায়েখ ক্বারী মুর্শেদ আলম (নোয়াখালী)
সহ-প্রচার সম্পাদক: মুফতি হাফিজুল্লাহ বেলালী (গাজীপুর), প্রশিক্ষণ সম্পাদক: মুফতি সোহাইল আহমাদ রহমানী (গুলশান), সহ-প্রশিক্ষণ সম্পাদক: মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (ময়মনসিংহ), দপ্তর সম্পাদক: মুফতি সোহরাব হোসেন কোম্পানিগঞ্জী
সহ-দপ্তর সম্পাদক: মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন (সুনামগঞ্জ), সাংস্কৃতিক সম্পাদক: মাওলানা ইউসুফ আল হোসাইনী (কুমিল্লা) ও হাফেজ ক্বারী জুনাঈদ আল হাবিবী (ঢাকা)
সহ-সাংস্কৃতিক সম্পাদক: মুফতি সোহাইল আহমাদ সাদী (নরসিংদী)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দ্বীনের বিজয়ে এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণে যেন নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারেন, সেজন্য দেশবাসী ও সকল স্তরের মুসলিম জনতার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির হাত ধরে যুবসমাজ ইসলামের সঠিক আদর্শে উজ্জীবিত হবে।
Leave a Reply