নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপিয়ে জখম। দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলঃ সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক সুরুজ্জামান নেতৃত্বে দুই কনস্টেবল সহ মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধারে অভিযানে আসামি ধরতে যায় পুলিশ। এসময় আসামি সাগর ও তার ভাই সজল আটক করলে পুলিশের হামলা দেশীয় অস্ত্র দিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্সকে কুপিয়ে জখম করে। খবরপেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার কর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গেলে পুলিশের উপর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম হয়। অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply