শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল

সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট :

করোনাকালীন সময় যখন মানুষ বিপর্যস্ত এবং দিশেহারা ছিলেন ঠিক সেই সময় সিদ্ধিগঞ্জ তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন এই বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক জুয়েল। করোনাকালীন সময়ে ৭ নং ওয়ার্ডবাসীর সহ সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় খাদ্য সহ বিভিন্ন সেবা পৌঁছে দিয়েছিলেন তিনি। আর সেই সেবার মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন তিনি। এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রাখতে চান তিনি। শত বাধা-বিপত্তিতেও সাধারণ মানুষের পাশ থেকে সরে যাননি ফজলুল হক জুয়েল।
৭ নং ওয়ার্ড বাসির মধ্য থেকে অনেকের সাথে কথা বলে জানা গেছে, ফজলুল হক জুয়েল একজন সাদা মনের মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছায়ার মত ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে মনে করছেন তারা। করোনাকালীন সময়ও তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন বলেও জানান অনেকে।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক জুয়েল জানান, রাজনীতি করতে হবে কিংবা কাউন্সিলর নির্বাচিত হতে হবে বা কোন স্বার্থের কারণে সাধারণ জনগণের পাশে আমি থাকি নি। জনগণের পাশে থেকেছি নিঃস্বার্থ ভালোবাসা পাবার লক্ষ্যে। এবং একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চিন্তা থেকে। এভাবেই সাধারণ মানুষের পাশে বরাবরের মতো সাথে থাকবো সেই প্রত্যাশায়ীই ব্যক্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK