শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
রুপনগরে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ৪

রুপনগরে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতাঃ

ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) রূপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে সিআর নং–৩৬০/১৭ (মিরপুর) মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী (৫২)কে গ্রেপ্তার করা হয়। Negotiable Instruments Act 1881 Section 138–এর মামলায় আদালত তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৪ লাখ টাকা জরিমানার আদেশ দেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও থানা এলাকায় পৃথক পৃথক অপরাধে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— কনক চন্দ্র বর্মন (১৮), জয়ন্ত রায় (১৮) ও অল্লক রায় (২০)। তাদেরকে Dhaka Metropolitan Police Ordinance 1976–এর আওতায় গ্রেপ্তার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত মিরপুর বিভাগে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK