শিরোনামঃ
ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি
ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট

ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট

নিজস্ব সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিতা শের আলীকে হত্যার চেষ্টা ঘটনায় ছেলে মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আজ রোববার ৫ মার্চ সকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাটি কে পারিবারিক বিষয় আখ্যা দিয়ে সমাধানের কথা বলে। তবে তার এ সমাধানের বিষয়টিতে রাজি হয়নি ছেলের দ্বারা হত্যার চেষ্টা ঘটনায় গুরুতর আহত শের আলী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন আটককৃত ছেলে মাসুদের পক্ষ নিয়ে তার মাকে দিয়ে ছোট ছেলে রিপন ও যারা প্রত্যক্ষদর্শী আত্মীয়-স্বজন তাদেরকে আসামি করে আরো একটি পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। পাল্টাপাল্টি মামলা দিয়ে আটককৃত মাসুদের স্ত্রী ৭ মার্চ সকালে লোকজন সাথে নিয়ে আহত শের আলীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে টাকা-পয়সা সহ গুরুত্বপূর্ন কাগজপত্র লুট করে নিয়ে গেছেও দাবি পরিবারের সদস্যদের।

এ বিষয়ে গুরুতর আহত শের আলী জানান, তার বড় ছেলে মাসুদ একে একে কয়েকবারই তাকে মারধর করেছে। এরপর থেকেই মাসুদ তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে এবং সন্তানের মা সেও অন্যত্র আলাদা থাকে। এবং ছোট ছেলে রিপন পিতার সাথে থাকে।
গত ৩ মার্চ তাকে হত্যার চেষ্টা করে। ব্যাপকভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত এবং পায়ের হাড্ডি ভেঙ্গে যায়। এ ঘটনায় তিনি ফতুল্লা থানায় গেলে পুলিশ তার ঘাতক ছেলে মাসুদকে আটক করে। কিন্তু বাদ সাধে মামলা করার ক্ষেত্রে। ফতুল্লা থানার ওসি তদন্ত বিষয়টি সমঝোতা করার কথা বলে। কিন্তু গুরুতর আহত শের আলী আপোশ না করে বিচার চেয়েছেন। এতে ক্ষুব্ধ হয় ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন। এরপর তাদের মামলাটি নিয়ে সারাদিন ধরে চলে নানা নাটকীয়তা। পরবর্তীতে ছোট ছেলে রিপনের বিরুদ্ধে মাকে দিয়ে একটি মিথ্যা মামলা দিয়েছে ওসি তদন্ত বলে জানায় আহত শের আলীর বোন বানেছা বেগম। মিথ্যা কাউন্টার মামলা দিয়ে গ্রেপ্তার হওয়া মাসুদের স্ত্রী ও মাসুদের মা শের আলীর ঘরে গিয়ে টাকা পয়সা,চিকিৎসার কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
সুষ্ঠ তদন্তের মাধ্যমে জেলা পুলিশ সুপারের কাছে তিনি বিচার কামনা করেন।
এদিকে শের আলীর ছোট ছেলে রিপন জানান, আমার মা থাকে বড় ভাইয়ের সাথে তার সাথে তো আমার কোন বিষয় নিয়ে ঝগড়ার কথা না আর গায়ে হাত তোলা তো দূরের কথা। ওসি তদন্তের কথা মত আমার বাবা আপোষ হয় নাই বিধায় সে উদ্দেশ্যপূর্ণমূলকভাবে আমার ও চাচা-ফুফুদের বিরুদ্ধে মাকে দিয়ে মিথ্যা মামলা করেছে ওসি তদন্ত। যা অত্যন্ত দুঃখজনক এবং আইন বহির্ভূত কাজ। পুলিশ সুপারের কাছে ভুক্তভোগী রিপন সঠিক বিচার প্রত্যাশা করেছেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন জানান, এটি একটি পারিবারিক বিষয় তাই আমরা চাচ্ছি দুপক্ষের উপস্থিতিতে সমাধান করে দিতে। আর যদি সমাধান না হয় তাহলে আমরা উভয় পক্ষের মামলায় নিবো।

এদিকে সমঝোতা হয়নি বিধায় সারাদিন আহত শের আলীর মামলাটি নিয়ে দিনভর নানা নাটকীয়তা হয়েছে বলে জানিয়েছেন শের আলীর ছোট ভাই আব্দুল হালিম। এবং উদ্দেশ্য মূলকভাবে ইন্সপেক্টর তদন্ত পাল্টাপাল্টি একটি মিথ্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী কে তার মুঠোফোনে কল করা হলে তিনি ফোনটা রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK