শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী- সন্তানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার কামশাইর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়া জানান, শনিবার দুপুরে কামশাইর এলাকার নিজ বাড়ি থেকে অটোরিক্সা যোগে ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) ও মাদ্রাসায় পড়ুয়া কন্যা মুশফিকা তানহা (৯) কোনাপাড়ার বাসায় ফিরছিলেন। পথি মধ্যে কামশাইর পাকা রাস্তায় কামশাইর এলাকার সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপন সহ আরও ৩/৪ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মতিন ভুঁইয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আব্দুল মতিন ভুঁইয়াকে পিটিয়ে আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা করে। এতে আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি ও কন্যা মুশফিকা তানহা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। তাদের ডাক ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি বাদি হয়ে সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপন সহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।####

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK