নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনে সেফটিক ট্যাংকি পরিস্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা নির্মাণ শ্রমিকরা হলঃ গাইবান্ধা জেলার কুমারগাড়ি গ্রামের আব্দুল রহিম ছেলে রানা মিয়া ও পটুয়াখালীর জেলার ভাঙ্গরা গ্রামের আলতাফ মৃধা ছেলে দেলোয়ার মৃধা। দুপুর সাড়ে বারটায় ভোলাইল গেদ্দার বাজার মোল্লা বাড়ির শাহাবুদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে এঘটনা ঘটে।
শাহাবুদ্দিনের ছেলে লালন জানান, বাড়ি নির্মাণ কাজ করার সময় কাঠ দরকার হলে দেলোয়ার কাঠ আনতে রানাকে বলে। পরে রানা সেফটিক ট্যাংকি পরিস্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে ভেতরে নামলে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পরে। দীর্ঘক্ষন সময় নেয়ায় নিচে নেমে দেলোয়ার ট্যাংকি ভেতরে রানাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের জন্য ভেতরে নামলে সেও অচেতন পড়ে থাকে। এসময় বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবরদেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে শহরের ৩শ” শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
Leave a Reply