বর্তমান সরকারের সামনে ১২ চ্যালেঞ্জ

বর্তমান সরকারের সামনে ১২ চ্যালেঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোট। ইতোমধ্যে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। এখন প্রশ্ন হল বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা সামনে আসতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনের। তাদের মতে, এ সকল প্রতিবন্ধকতা দূর করা সহ রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কি বিএনপি সরকার। দেখা যাক এই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি?

বর্তমান সরকারের চ্যালেঞ্জঃ
সেই সাথে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কাছে দেশবাসীর প্রত্যাশাগুলোঃ
১/ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে আনা।
২/ দেশের মানুষ যেন নিরাপত্তা ও নির্বিগ্নে চলাফেরা করতে পারে সেই বিষয়টি নিশ্চয়তা দেয়া।
৩/ রাজধানীত সহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে অসহনীয় যানজটর থেকে মুক্তি।
৪/ অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানো।
৫/ বাংলাদেশকে বেকারত্ব দূরীকরণ ও বহির বিশ্বে দক্ষ শ্রমিক পাঠানো সহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
৬/ আইনের শাসন কঠোরভাবে বাস্তবায়ন সহ আদালতে মামলা জ্ট ছুটানো।
৭/ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ প্রতিহিংসার রাজনীতি পরিহার করা।
৮/ ঘুষ ও দুর্নীতি থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিরুতসাহিত করা। যারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

৯/ দলীয় নেতাকর্মীদের লাগাম টেনে ধরা ও চাঁদাবাজি বন্ধ করা।

১০/ প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিশ্বাস ফিরিয়ে আনা।

১১/ ৫ ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে নে বিচারের আওতায় আনা। একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করা।

১২/ রাষ্ট্রের সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থাসমূতে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেয়া।

এ সকল প্রতিবন্ধকতা সামাল দিতে পারলে টিকে যাবে বিএনপি সরকার এবং দেশ-বিদেশে প্রশংসা ও পাবে বর্তমান সরকার। তা না হলে বছরখানেক না যেতেই এ সরকারের প্রতি মুখ ফিরিয়ে নিবে দেশের জনগণ এমনটাই বলছেন স্বাস্থ্যের মহল সহ বিশিষ্টজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK