শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি

ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টঃ

ব্যাপক পানি সংকটে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অংশের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। পবিত্র ঈদুল ফিতরের দিনেও পানি সংকটে ভুগেছেন তারা। সিটি কর্পোরেশনে একাধিকবার যোগাযোগ করেও কোন সুফল পাননি বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সারা বছর তো পানির কষ্ট আমরা করি। তবে এবার ঈদের দিনেও পানি না পেয়ে অনেক কষ্ট করতে হয়েছে। সিটি কর্পোরেশনে যোগাযোগ করেও এক গাড়ি পানি পাওয়া যায়নি। জনগণের দুঃখ দুর্দশা নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও এ কেমন আচরণ নাসিক ২৪-২৫ নং ওয়ার্ডবাসীর ক্ষেত্রে। বাৎসরিক ট্যাক্স ও পানির বিল ঠিকমতো দিও কেন আমরা পানি পাবো না এই প্রশ্ন নাসিক কর্তৃপক্ষের কাছে করেছেন তারা। সবচেয়ে বেশি পানি সংকট ২৪ নং ওয়ার্ডের দেউলি ও চোরা পাড়া এলাকায়। অপরদিকে নাসিক ২৫ নং ওয়ার্ড চাউড়াপাড়ার একাংশ, সোমবারিয়া বাজার ও দক্ষিণ লক্ষনখলা এলাকায় ব্যাপক পানি সংকট রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব কুতুবুল আলম কে তার মুঠোফোনে ফোন দিলে তিনি নাসিকের নবনিযুক্ত প্রশাসকের সাথে যোগাযোগ করতে বলেন। বলেন যেহেতু ঈদ সেই ক্ষেত্রে প্রশাসক অন্য কোথাও পানির গাড়ি দিয়েছেন কিনা সেটা আমার জানা নেই।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান কে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কলটি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK