শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
দুমকীতে ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেফতার

দুমকীতে ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেফতার

দুমকী পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ জিয়া এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্টে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুমকি থানার এসআই নুরুজ্জামান ও এএসআই দুলাল সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশির সময় সন্দেহভাজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. জিয়াউর রহমান জিয়া (২৪)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকার বাসিন্দা। তার বাবার নাম খুকু হাওলাদার ওরফে মনির। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার পিয়ারপুর মৌকরন এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং–৩, তারিখ ৯ আগস্ট ২০২৫) দায়ের হয়েছে। পুলিশের দাবি, মাদকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK