শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
কুমিল্লায় ১ নারীসহ ৪ বিদেশী নাগরিক আটক

কুমিল্লায় ১ নারীসহ ৪ বিদেশী নাগরিক আটক

comilla_10767
নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : কুমিল্লায় একজন নারীসহ চার বিদেশী নাগরিককে আটক করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার কেরানীনগর থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিজিবি তাদের আটক করে

আটককৃতরা হলেন- ক্যামেরুনের মহিলা নাগরিক গোফাং এ মিরা, কঙ্গোর অকো থোমাস, লোছথুর নাসোরা আকদুও ও গিনির কামারো হামদু।
 কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেছুর রহমান জানান, আটক ৪ বিদেশী নাগরিককে বৃহস্পতিবার রাত ১টার দিকে ভারত সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেছে। তাদের কাছে ভারতের ভিসা লাগানো পাসপোর্ট পাওয়া গেছে, যা মেয়াদ উত্তীর্ণ। তারা কোনো অপরাধী দলের কি-না এ বিষয়ে জানার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরের দিকে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK