নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি আট মাসে বদলি হলেও পাচ বছর যাবত বহাল তবিয়াতে রয়েছেন নানা আলোচনা সমালোচনার পাত্র নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান।
গত ৮ মাস পূর্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। গত ৮ মাসে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় চেষ্টা চালিয়েও তেমন কোন সুফল অর্জন করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালিয়েছেন বলেও জানা গেছে জেলা পুলিশের পক্ষ থেকে।
এদিকে একই জেলায় ৫ বছর যাবত কর্মরত নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: মুশিউর রহমান আওয়ামী সরকারের আমলেও যেভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এই জেলায় চাকরি করেছেন এখনো তার কোন ব্যতিক্রম হচ্ছে না। দাপটের সাথে নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পালন করছেন তিনি। তার এই দীর্ঘ সময় একই জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে।
তথ্যসূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ১০০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রয়াত ফ্রানচিলিয়া গোমজের পেনশন পাস করে দিতে তার ছেলের কাছে ঘুষ দাবি করেছিলেন সিভিল সার্জন ডা: মুশিউর রহমান। ফ্রান চিলিয়া গোমেজের পুত্র বিনয় দেউরির সাথে সিভিল সার্জন মুশিউর রহমানের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। ওই অডিও রেকর্ড এর মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সিভিল সার্জন এর অপকর্ম। এ ছাড়াও তিনি জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশৃঙ্খলা এবং সাধারণ রোগীদের সেবা বঞ্চিতের উদাহরণ রয়েছে অনেক। একই সাথে জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হসপিটাল গুলো লাগামহীন ভাবে অনিয়ম এবং দুর্নীতি করলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করেননি এই সিভিল সার্জন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সেখানে এসে নানা অনিয়মের পাশাপাশি হাসপাতালে রান্নাঘরে নোংরা পরিবেশ দেখতে পেয়ে হুশিয়ারি দিয়ে যান তিনি।
অথচ এই প্রভাবশালী সিভিল সার্জনকে এখনো নারায়ণগঞ্জের সিভিল সার্জন হিসেবে বহাল তবিয়তে রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শেখ হাসিনার আমলে এই সিভিল সার্জন নারায়ণগঞ্জ যোগদান করেছিলেন। সেই থেকে তিনি সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে নিজের মত করে জেলা স্বাস্থ্য বিভাগ পরিচালনা করেছেন। এমনকি ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরেও এবং বর্তমান বিএনপি সরকারের আমলেও প্রায় পাঁচ বছর ধরে বীরদর্পে আছেন সিভিল সার্জন মুশিউর রহমান। তার মতো অসৎ এবং দায়িত্বহীন কর্মকর্তাকে দ্রুত সরিয়ে সৎ ও দায়ীত্ববান কর্মকর্তা নিয়োগের জন্য দাবি করেছেন স্থানীয়রা।
Leave a Reply