রূপগঞ্জ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি গুইসাপ খাচ্ছে, এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার একটি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। দেখতে পান মনোজিত বিভিন্ন অংশ কামড়ে নিচ্ছে গুইসাপ।
পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বলে জানা গেছে।
তবে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় স্থানীয় পুলিশ।
Leave a Reply