শিরোনামঃ
বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে

ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট :

নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রাইম জোন হিসেবে খ্যাত ফতুল্লা মডেল থানা। তবে দীর্ঘদিন যাবত অপরাধীদের দাপট থাকলেও বর্তমান থানার ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি ফিরতে শুরু করেছে ফতুল্লা থানা এলাকায় এমন দাবী করেছেন স্থানীয়রা।

তথ্যসূত্রে জানা গেছে, বিগত কয়েক মাসে ওসি মাহবুব আলমের যোগদানের পর মাদক, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করায় এবং অপরাধীদের গ্রেপ্তার করায় আগের তুলনায় অনেকটা স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানা গেছে।

গত ২/৩ দিনে ফতুল্লা থানাধীন ইসরাইর ও মাসদাইর সহ বিভিন্ন এলাকায় ওসি মাহবুব আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। একই সাথে ১৫ই আগস্ট কে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফতুল্লা থানা পুলিশ। এ কারণে প্রশংসায় ভাসছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

স্থানীয়রা জানিয়েছেন, ফতুল্লা মডেল থানা কে অপরাধ মুক্ত করতে গেলে ওসি মাহবুব আলম এর মত সক্ষম ওসি প্রয়োজন বলে মনে করছেন তারা। সেই সাথে ফতুল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও নব্য চাঁদাবাজদের গ্রেফতার করার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, পুলিশে চাকরি নিয়েছি দেশ এবং জনগণের কল্যাণে ও নিরাপত্তায় কাজ করার জন্য। এটা আমার পেশাগত এবং রাষ্ট্রীয় দায়িত্ব। আমি যতদিন পুলিশে চাকরি করব ততদিন রাষ্ট্রীয় আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সেই সাথে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুলিশ সুপার স্যার অত্যন্ত আন্তরিক বিদায় আমরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছি এবং ভবিষ্যতেও আমাদের বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK