শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তা

মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তা

police_10760
মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাবেক নেতা দুই সাংবাদিককে মারধর করেছেন। মারধরের শিকার দুই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি’র জ্যেষ্ঠ প্রতিবেদক নুরে আলম ও ক্যামেরা পারসন দিদার হোসেন। বৃহস্পতিবার রাতে শাহবাগে পুলিশের তল্লাশি চৌকির সামনে এই ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের ট্রেইনি এএসপি মশিউর রহমান। আর ছাত্রলীগের সাবেক নেতার নাম খায়রুল বাশার। ঘটনার পর এশিয়ান টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সেলিম খান শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা পোশাকে একটি মোটরসাইকেলে ছিলেন মশিউর রহমান। আর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ছাত্রলীগের ওই নেতা। তল্লাশি চৌকির সামনে আসলে পুলিশ মোটরসাইকেলটি থামায়। সেখানে আগে থেকেই নিরাপত্তা নিয়ে এশিয়ান টিভির দুই সাংবাদিক ছবি নিচ্ছিলেন। পুলিশের সঙ্গে কথাও বলছিলেন।

মোটরসাইকেল আরোহী দুজনের ছবি নেয়ার সময় ক্ষিপ্ত হয়ে খায়রুল বাশার ও মতিউর রহমান তাদের ওপর চড়াও হয়। দুজনই মদ্যপ ছিলেন। পরে তাদের শাহবাগ থানায় আনা হয়। এর নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে এএসপি মশিউরকে ঢাকা জেলা পুলিশের কাছে ​তুলে দেয়া হয়।

 পুলিশের আইজিপি শহীদুল হক শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, শাহবাগে সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 শাহবাগ থানার ওসি আবু বকর বলেন, মোটরসাইকেলে থাকা পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ কর্মী দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। টেলিভিশনের সাংবাদিকেরা তাদের ছবি কাছ থেকে নিচ্ছিলেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে তারা দুই সাংবাদিককে মারধর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK