শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে ৩ ঔষদের দোকানীকে অর্থদন্ড, ক্লিনিকের কর্মচারী আটক

সিদ্ধিরগঞ্জে ৩ ঔষদের দোকানীকে অর্থদন্ড, ক্লিনিকের কর্মচারী আটক

010সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ভ্রামম্যমান আদালত মৌচাক বশির উদ্দিন সুপার মার্কেটে মেডিসিন কর্ণারকে ১০ হাজার, সানাড়পাড় লন্ডন মার্কেটে বিসমিল্লাহ মেডিকেল হলকে ১৫ হাজার ও মানিক মেডিকেল হলকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। ড্রাগ লাইসেন্স ব্যতিত ঔষধের দোকান পরিচালনা, মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রয় ও ভুয়া ড্রাগ লাইসেন্স রাখার অপরাধে তাদের অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সিদ্ধিরগঞ্জ সার্কেল শিলু রায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন, সামসুদ্দিন সুপারেন্টেন্ড অব ড্রাগস নারায়ণগঞ্জ, ওমর ফারুক উপপরিদর্শক সিদ্ধিরগঞ্জ থানাসহ পুলিশের একটি দল।
এ সময় সানারপাড়ে ইষ্টভিউ নামের একটি ক্লিনিকের কাগজপত্র তাৎক্ষনিক না দেখাতে পারায় ওই ক্লিনিকের কর্মচারী স্বপন চন্দ্র দাস (২৮) কে আটক করে নিয়ে যায় ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায়ের কার্যালয়ে বিকেলের মধ্যে হাজির হতে নির্দেশ দেন। নচেৎ ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে শিলু রায় জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK