শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
কেরানীগঞ্জে অনামিকা হত্যা মামলা॥এক জনের ফাঁসি,চার জনের যাবতজীবন

কেরানীগঞ্জে অনামিকা হত্যা মামলা॥এক জনের ফাঁসি,চার জনের যাবতজীবন

hang_pic_15944প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : মামলায় নিম্ন আদালতের দেয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট।  মঙ্গলবার বিচারপতি ভবানীপ্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে এই রায় দেয়।

 রায়ে মামলার প্রধান আসামি মো. মানিকের ফাঁসি ও অপর চার আসামি জনি ঘোষ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন ও নুরুল ইসলাম মুন্সির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
 ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জরে পশ্চিম বামনসুর এলাকার স্পেসিফিক কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী অনামিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে আসামিরা। অপহরণকারীরা তার পবিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের বাবা সুধারাম ঘোষ তাদের ২ লাখ টাকা দেন। পুরো অর্থ না দেয়ায় তারা অনামিকাকে হত্যা করে। ৫ দিন পর মানিকগঞ্জের শিবালয়য়ের একটি ইরি ব্লক থেকে অনামিকার লাশ উদ্ধার করা হয়।
 এ ঘটনায় নিহতের বাবা সুধারাম ঘোষ একটি হত্যা মামলা করেন। ঐ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-৪ আসামিদের ওই সাজা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK