সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রতিবন্ধির মৃত্যু

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রতিবন্ধির মৃত্যু

nihoto
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,নরায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত (৩০) এক মানষিক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মহাসড়কের সানারপাড় বাসস্টান্ডের নিকটবর্তী স্থানে ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, নিহত মানষিক প্রতিবন্ধি ব্যাক্তিটি দীর্ঘদিন থেকে সানাড়পাড় মৌচাক এলাকায় ঘুরাঘুরি করত। তার কোন আতœীয় স্বজন এ এলাকায় থাকেনা।
লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, অজ্ঞাত গাড়ি নিহতকে চাঁপা দিলে সে মারা যায়। গাড়ির চাপায় তার পা ধুমড়ে মুচড়ে যায়। তার শরীর অর্ধ্ব বিবস্ত্র ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK