শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১

img+jugantor_19647
অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের ফতুল্লা গুদারাঘাট থেকে কেরানীগঞ্জ জাজিরা পার হওয়ার সময় বুড়িগঙ্গায় বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার ৩ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহমুদ আলী (৪২) নামে একজনকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে তার মৃত্যু হয়। তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি।
 ট্রলারে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও সুলতানা আক্তার বেবী (৩৫) নামে এক নারী নিখোঁজ রয়েছেন।
 প্রত্যক্ষদর্শী ট্রলার চালক রাজিব নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান, নিখোঁজ সুলতানা আক্তার বেবীর বাড়ি জাজিরা উৎরাইল গ্রামে। তার স্বামী মহিউদ্দিন মন্টু মালয়েশিয়া প্রবাসী।
 বেবীর বড় বোন রাশিদা  জানান, বেবীর তার ছেলে আলিফকে নিয়ে নারায়ণগঞ্জে ডাক্তারের কাছে গিয়ে ছিল। বাড়ি আসার পথে ট্রলার ডুবে বেবী নিখোঁজ হয়েছেন। তার ছেলেকে উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK