শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
রূপগঞ্জে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ

রূপগঞ্জে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ

mmm

রূপগঞ্জ করেসপন্ডেন্টঃ রূপগঞ্জে প্রেম প্রত্যাখান ও বিয়ে দিতে রাজি না হওয়ায় ইতি আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বুধবার সকালে উপজেলার সুলপিনা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ইতি আক্তার রাজধানীর ডুমনি এলাকার আমিরজান কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি সুলপিনা এলাকার আবুল কাশেমের মেয়ে।

আবুল কাশেম জানায়, গত এক বছর পূর্বে পার্শবতী আলমপুরা এলাকার অকিল উদ্দিনের ছেলে আলী ওরফে রানা তার মেয়ে ইতি আক্তারকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় প্রায় সময় ইতিকে উত্যক্ত করতো। এরপর বিষয়টি আলী ওরফে রানার পরিবারকে অবহিত করা হয়। পরে রানাকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়।

এদিকে, মাস খানেক ধরে আলী ওরফে রানার পক্ষে তার পরিবারের লোকজন বিয়ে দেয়ার জন্য ফের চাপ প্রয়োগ করে আসছিলো। এ ব্যপারে রানার পরিবারকে বিয়ে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেয়া হয়। গত বুধবার সকালে কলেজের যাওয়ার পথে একটি সিনএজি চালিত অটোরিকশা যোগে রানার লোকজন ইতি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও ইতিকে উদ্ধার করতে পারেননি তারা। এ ঘটনায় শনিবার সকালে আবুল কাশে বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK