শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নাইকো দূর্নীতি মামলায় সোমবার জামিন চাইবেন খালেদা

নাইকো দূর্নীতি মামলায় সোমবার জামিন চাইবেন খালেদা

33925_0000000_15336
ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নাইকো দুর্নীতি মামলায় আগামীকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের করা এই মামলা বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় আছে।

 রোববার খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
 তিনি বলেন, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নাইকো দুর্নীতি মামলায় সোমবার জজ আদালতে হাজির হবেন এবং জামিনের আবেদন করবেন।
 নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদার করা আবেদন গত ১৮ জুন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
 বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
 নির্দেশনা অনুযায়ী পুরান সোমবার ঢাকায় অবস্থিত নিম্নআদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন খালেদা জিয়া। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ বিচারাধীন রয়েছে।
 ইতোমধ্যে নাইকো মামলার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর নেয়া হয়েছে।
 প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার সাতশ ৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক।
 ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) এস এম সাহিদুর রহমান তদন্ত করে ২০০৮ সালের ৫মে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ১১জনকে আসামি করা হয়।
 পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK