শিরোনামঃ
সর্বমহলে প্রশংসিত জেলা নাজির কামরুল ইসলাম ফতুল্লায় গ্যাস চোর মাজারুল গ্রেফতার : প্রশংসায় পুলিশ  ডিবি পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার  দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু
জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু দুস্কৃতিকারী রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোন বিভেদ নেই। আগামি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্র সহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামী‌ করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে, প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইনসের বিভিন্ন স্থাপনা, ক্যাফেটেরিয়া, রেশন স্টোর সহ নানা অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারাায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। এর আগে সিদ্ধিরগঞ্জের র‍্যাব -১১ কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে জালকুড়িতে অবস্থিত ৬২বিজিবি দপ্তর পরিদর্শনে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK