শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Home 0002

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আইএসের নাম দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশ যখন মধ্যম আয়ে পরিণত হচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি চক্র। সিরিয়া, আফগানিস্তানের পর এবার তাদের নজর পড়েছে বাংলাদেশে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে আল হেরা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূল ও সামাজিক অবক্ষয় রোধে ইমাম সমাজের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে কামরাঙ্গীরচর থানা-পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো একটা ঘটনা ঘটলেই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে। কিন্তু তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএসের নাম দিয়ে মুসলমানদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা। এই সুযোগ নিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। আইএস ষড়যন্ত্র দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ইমামদের উদ্দেশে বলেন, ‘আপনারা উপলব্ধি করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কী ষড়যন্ত্র হচ্ছে। জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তারা বর্তমানে বিভিন্ন দেশে আইএস, তালেবান জঙ্গিদের মূল জন্মদাতা।’
কামরুল ইসলামের সভাপতিত্বে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হোসেন, লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK