শিরোনামঃ
Waarom mobiele optimalisatie belangrijk is voor platforms zoals B7 Casino ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত
বিএনপি ছেড়েও রক্ষা হল না

বিএনপি ছেড়েও রক্ষা হল না

Saver1447598789

দল সংসদে নেই। নানা কারণে সারাদেশেও নাজুক অবস্থা। নিজের দল বিএনপি ছেড়েছেন অনেক আগেই। এর পর হয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের নেতা। তিনি হলেন সাভার বণিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। তার সাবেক পরিচয় সাভার পৌর ছাত্রদলের সভাপতি।

রোববার সন্ধ্যায় নাশকতাকারীদের অর্থায়নের অভিযোগে তাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভারের অভিজাত বিপণি বিতান সিটি সেন্টার থেকে সাদা পোশাকে তাকে ডেকে নিয়ে আটক করে সাভার মডেল থানার পুলিশ।

আটককৃত অভি সাভার পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ছিলেন।

অভির পারিবারিক সূত্রে জানা গেছে, সাভার মডেল থানার একদল পুলিশ সাভার সিটি সেন্টারে গিয়ে অভিকে জানান, ওসি তাকে ডেকেছে। থানায় যেতে হবে। এ কথা শুনে পুলিশের সঙ্গে অভি সাভার মডেল থানায় যান। পরে তাকে রাখা হয় সাভার মডেল থানার হাজতে।

সেখানে সাংবাদিকদের কাছে অভি বলেন, তিনি বিএনপির রাজনীতি ছেড়েছেন অনেক আগেই। এখন ব্যবসায়ীদের নেতা। গত এক বছরে সাভার এলাকায় এমন কোন নাশকতা হয়নি যেখানে আমি অর্থ যোগান দেব। যেসব নাশকতা হয়েছে সেগুলো অনেক আগেই। এরপর ব্যবসায়ীদের নেতা হিসেবে আমি অনেকবার থানায় গিয়েছি। কিন্তু পুলিশ আমার সঙ্গে এমন আচরণ করেনি।

তবে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, অভি ব্যবসায়ী নেতার বেশে নাশকতাকারীদের অর্থ সহায়তা করে আসছিলেন। নাশকতা সৃষ্টি ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

ওসির এ বক্তব্য প্রত্যাখ্যান করে অভির বাবা হাবিবুর রহমান বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরেই অন্য প্রার্থীদের ইন্ধনে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK