শিরোনামঃ
টিপুর ‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে সাবেক ছাত্রদল নেতার পোস্ট, ‘দ্রুত চিকিৎসার পরামর্শ ’ সর্বমহলে প্রশংসিত জেলা নাজির কামরুল ইসলাম ফতুল্লায় গ্যাস চোর মাজারুল গ্রেফতার : প্রশংসায় পুলিশ  ডিবি পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার  Verificación de identidad y uso responsable de la cuenta en Penalty Shoot Out দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে
ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার

ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টঃ

নারায়ণগঞ্জের বন্দর থেকে বৃহস্পতিবার বিকেলে ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে মোহাম্মদ হোসেন নামে এক ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরন করে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। মুক্তিপনের ১৫ হাজার টাকা পাওয়ার পর অপহরণকারী আলী হোসেন রাজধানীর শ্যামপুরের একটি বাড়িতে তালাবদ্ধ করে রেখে গ্রামের বাড়ি পটুয়াখালি চলে যায়।

এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশে নেওয়া টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে শিশুটিকে  ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK