শিরোনামঃ
আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের Golden Crown Casino Betting Purview You Ought To Know নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার
ফতুল্লায় সাংবাদিককে লাঞ্ছিত : বেপরোয়া দারোগা আজিজ

ফতুল্লায় সাংবাদিককে লাঞ্ছিত : বেপরোয়া দারোগা আজিজ

নিজস্ব সংবাদদাতাঃ

ফ্যাসিস্ট স্টাইলে সংবাদিকের গায়ে ধাক্কা দিয়ে আক্রমণ করেছে নাঃগঞ্জের ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) বেপরোয়া আজিজ। বৃহষ্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ফতুল্লার বাসায় যাওয়ার পথে শিবু মার্কেট এলাকায় টুডে টাইমস সম্পাদক তানজিমুল হাসান মায়া’জ এর সাথে আক্রমণাত্মক আচরণ করে ধাক্কা দেন এবং টানা হেচড়া করেন আজিজুল নামের ওই এস আই। বিষয়টি সাংবাদিকদের নিশ্চত করেছেন টুডে টাইমস সম্পাদক। তিনি জানান, বৃষ্পতিবার রাত ১ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ফতুল্লার বাসায় যাওয়ার পথে শিবু মার্কেট এলাকায় জনৈক জামান এর চায়ের দোকানে চা খেতে গেলে এসআই আজিজ দোকান জোর পূর্বক বন্ধ করতে থাকে । দোকান বন্ধের কারণ জিজ্ঞেস করতেই উত্তেজিত হয়ে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না বলে জানায়। সাংবাদিক পরিচয় পাওয়ার পরেও গায়ে হাত দিয়ে ধাক্কা দেন টানা হেচড়া করেন তিনি। এসময় উত্তেজিত হয়ে তিনি বলেন, এখানে এত রাতে আপনি কেন থাকবেন? এ ঘটনায় ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানকে একাধিকবার কল করা হলে তিনি কল ধরেননি। পরবর্তীতে ডিউটি অফিসারের নাম্বারে ঘটনার বিবরণ জানানো হলে পুলিশের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় সাংবাদিক তানজিমুল হাসান মায়া’জ জেলা পুলিশ সুপারের সরকারী নাম্বারে ঘটনার বিবরণ লিখে পাঠালে সেখান থেকেও কোন প্রতিউত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম (এনজেএফ) এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত ফেসিস্ট সরকারের আমলে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপরে হামলা ও মামলা সহ সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছিল। বর্তমানে গণতান্ত্রিক বিএনপি সরকারের আমলে এ ধরনের আচরণ পুলিশের কাছ থেকে দেশবাসী প্রত্যাশা করে না। এছাড়া সাংবাদিকের উপর হামলা করা সেই দারোগা আজিজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই সাংবাদিক নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK