শিরোনামঃ
আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের Golden Crown Casino Betting Purview You Ought To Know নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার
পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড

পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড

নারায়ণগঞ্জ প্রতিদিনঃ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া বিশেষ পেশার পরিচয়দাতা মনিরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে চাঁদাবাজি করার অভিযোগে আরেক ক’থিত বিশেষ পেশার পরিচয়দানকারী মিয়া মোহাম্মদ মুরাদ হোসেনকে মুচলেকা নিয়ে ছাড় দেয়া হয়। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শামীম আহমদ জানান, সকালের দিকে মনিরুল ইসলাম নামের একজন ব্যক্তি এসএ টিভির পরিচয় ব্যবহার করে তিনজনের কাছ থেকে ৩৯ হাজার টাকা নিয়ে আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। মোবাইল কোর্টে তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
আরেকজন, বাংলা সংবাদে সম্পাদক পরিচয়ে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামের অপর একজন পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে চাঁদা দাবি করেন। তাকে গোপন ক্যামেরায় ধরা পড়ার পর মোবাইল কোর্টের টিম মুচলেকা নিয়ে ছেড়ে দেন। মূলধারার সাংবাদিকদের প্রতি সব সময় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সম্মান রয়েছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু যারা অপসংবাদিকতা করবে কিংবা সাংবাদিকদের নাম বিক্রি করে অপ-তৎপরতা চালাবে তাদের বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার রয়েছি। পাসপোর্ট অফিস সব সময় সাধারণ মানুষের সবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK