শিরোনামঃ
ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বন্দরে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ পর্যটন কর্মী ফয়সাল রাজু ও নদী পর্যটনের সম্ভবনা নিয়ে কিছু কথা Nalu Online Casino Evaluation: Is It Worth Your Time? ফিলিপাইন রোডশো ২০২৬ অনুষ্ঠিত
ফতুল্লায় দুই ডাকাত গ্রেফতার : লুন্ঠিত মালামাল জব্দ

ফতুল্লায় দুই ডাকাত গ্রেফতার : লুন্ঠিত মালামাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র, লুন্ঠিত ৮ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ ২ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে পাঁচটায় ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই সনজিব জোয়াদ্দার ও ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর নয়াবাজার এলাকার মোঃ আব্দুল বাতেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে মোঃ অলিউল্লাহ হাওলাদার @ ওলিউল্লাহ (৩০), পিতা-মৃত ইউসুফ হাওলাদার, মাতা-ফরিদা বেগম, সাং-আমতলী ওয়াপদা সড়ক, থানা-আমতলী, জেলা-বরগুনা। বর্তমানে সে নয়াবাজার মুসলিমনগর (বাতেন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ ও মোঃ জাকারিয়া হাওলাদার (২৮), পিতা-আনোয়ার হোসেন, মাতা-পারুল বেগম, সাং-আমতলী পৌরসভা, থানা-আমতলী, জেলা-বরগুনাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দু’জনের হেফাজত থেকে ১ টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিল এর চাপাতি, ২ টি চাকু, ১ টি কাটার, ১ টি গ্যাস লাইটার/হিটার, নগদ- ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা, ১ টি স্বর্ণের চেইন ওজন ৪.৪৪ গ্রাম, ১ টি স্বর্ণের আংটি যার ওজন ২.১৬ গ্রাম, ছোট বড় বিভিন্ন ডিজাইনের ৪০ (চল্লিশ) পিস কানের দুল, ওজন ৩৩.১২ গ্রাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের সহযোগী পলাতক এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতসহ দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে পঞ্চবটি হতে কাশিপুর রাস্তায় মিশুক গাড়ী, অটো গাড়ী, সিএনজি গাড়ীসহ বিভিন্ন যানবাহন বেরিকেট দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে শলাপরামর্শ করছিল। পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা কোথায় থেকে লুন্ঠন করেছে ধৃত আসামীদ্বয় তা স্বীকার করে নাই। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK