শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
পটুয়াখালী -১ আসনে আলতাফ হোসেন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী

পটুয়াখালী -১ আসনে আলতাফ হোসেন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী

আবদুল্লাহ আল মামুনঃ

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাঁকে বিজয়ী হিসেবে নিশ্চিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই বিজয়ের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-১-এ বিএনপির অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এয়ার বাস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জাতীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ। অতীতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং এলাকার জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি এ অঞ্চলে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় ভোটার ও নেতা কর্মীদের মতে, এ বিজয় জনগণের আস্থা ও অভিজ্ঞ নেতৃত্বের প্রতি সমর্থনেরই প্রতিফলন।

পর্যটনকেন্দ্র কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর এবং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র খেপুপাড়া নিয়ে উপকূলীয় জেলা পটুয়াখালী দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ গুরুত্ব বহন করে। এই জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-১, যা মির্জাগঞ্জ, দুমকি ও সদর উপজেলা নিয়ে গঠিত।

২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আলতাফ হোসেন চৌধুরী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন।  বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে মামলা-হামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।

বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

বেসরকারিভাবে বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করছেন দলীয় নেতা কর্মী ও সমর্থকরা।

স্থানীয় নেতা কর্মীদের প্রত্যাশা, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে পটুয়াখালী-১ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে নতুন গতি আসবে।

এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল পরবর্তীতে ঘোষণা করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK