অকল্যান্ডে বিআরপি ট্রেড লিমিটেড এর বার্ষিক ডিনার ও বছর সমাপনী অনুষ্ঠান

অকল্যান্ডে বিআরপি ট্রেড লিমিটেড এর বার্ষিক ডিনার ও বছর সমাপনী অনুষ্ঠান

নারায়ণগঞ্জ প্রতিদিন ::

নিউজিল্যান্ডের অকল্যান্ডে গত ২৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় স্থানীয় মাউন্ট অ্যালবার্ট সিনিয়র সিটিজেন হলে বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম কনস্ট্রাকশন ও শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান বিআরপি ট্রেড লিমিটেড এর বার্ষিক ডিনার ও বছর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধীনে কর্মরত একশ’র বেশি বাংলাদেশি কর্মীর lঅংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আন্তরিক ও উৎসবমুখর।

মাত্র দেড় বছর আগে পথচলা শুরু করলেও বিআরপি ট্রেড লিমিটেড স্বল্প সময়ের মধ্যেই অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠান মঞ্চে জানানো হয়, কোম্পানির কর্মীরা নিউজিল্যান্ডে পরিশ্রমের মাধ্যমে নিয়মিতভাবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বছরে মিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে, যা দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির দুই পরিচালক হাসান ইমাম ও সোহেল। তারা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্নত্যাগের কারণেই আজ বিআরপি ট্রেড লিমিটেড এই অবস্থানে পৌঁছেছে। তারা আরও জানান, নতুন কিছু বড় নির্মাণ প্রকল্প ইতোমধ্যে কোম্পানির হাতে এসেছে এবং ২০২৬ সালে আরও শতাধিক নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, পরিচালক হাসান ইমাম একই সাথে এ এইচএইচ এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এরও একক পরিচালক। দুই প্রতিষ্ঠানের বর্তমান ও সম্ভাব্য মিলিয়ে প্রায় পঞ্চাশ জনেরও বেশি কর্মী যৌথভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা আয়োজনে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যারিস্টার ও আইনজীবী মাসুদ আলম। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান ও কর্মীদের ইমিগ্রেশন ও কর্মসংস্থান আইনি সহায়তা প্রদান করে আসছেন। তিনি অনুষ্ঠানে কর্মীদের গুরুত্বপূর্ণ আইনগত আপডেট, কর্মসংস্থান অধিকার, ভিসা প্রসেসিং, এবং নিউজিল্যান্ডে চলমান মাইগ্র্যান্ট এক্সপ্লয়টেশন নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কোম্পানি কর্তৃপক্ষ জানান, শুরুর সময় থেকেই ব্যারিস্টার মাসুদ আলমের পরামর্শ ও আইনি সহায়তার কারণেই তারা Triangular Accreditation, High-Volume Employer Accreditation এবং কর্মীদের ওয়ার্ক ভিসা প্রসেসিং সফলভাবে অর্জন করতে পেরেছেন। তারা আরও জানান, এত বড় পরিসরে আইনসম্মতভাবে প্রতিষ্ঠান পরিচালনা ও দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়েছে শুধুমাত্র মানসম্মত আইনি সহায়তার কারণে।

অনুষ্ঠানে কর্মীদের সম্মাননা, ডিনার ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশ, সৌহার্দ্য এবং প্রবাসী শ্রমিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ উপস্থিতিতে এটি পরিণত হয় নিউজিল্যান্ডে বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের এক মিলনমেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK