শিরোনামঃ
পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড নারায়ণগঞ্জ সহ ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর যোগদান

নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর যোগদান

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী যোগদান করেছেন। তিনি সদ্য বিদায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

অদ্য ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ (শনিবার) অপরাহ্নে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় যোগদান করেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই, নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK