শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
প্রকাশিত সংবাদে কাতার প্রবাসি আরিফের প্রতিবাদ

প্রকাশিত সংবাদে কাতার প্রবাসি আরিফের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাতার প্রবাসি মো: আরিফ ,পিতা- দিরাজ মিয়া, সিহাচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ । গত ১২ অক্টোবর রবিবার ‘দৈনিক তথ্যানুসন্ধান’ সহ কয়েকটি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আওয়ামীলীগের দোষর স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার ভূমিদস্যু বিরুদ্ধে রাস্তা দখল করার চেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করে। ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সাথে সিহাচর এলাকার ফকির চান মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মাফুজ নামের এক ব্যক্তি আমার নামে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগটি সম্পূর্ন অসত্য ও বানোয়াট। তার সাথে আমার কোনো ধরনের কথা বা দেখা হয়না। অভিযোগটি ষড়যন্ত্রমূলক ভাবে স্থানীয় বিএনপি নেতা‌ ওয়ালীউল্লাহ খোকন নিজের চাদাবাজি আড়াল করার জন্য করেছে। সর্বসাকুল্যে এই নিউজে যে ধরনের ভাষা ও মিথ্যাচার করা হয়েছে তা খুবই দূ:খ জনক। আমি বিগত আওয়ামী লীগের সময় নিজের টাকা খরচ করে মানুষকে উপকার করেছি এবং দীর্ঘদিন প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্যন করেছে। দেশে এসে জায়গা জমির ব্যবসা করছি। কিন্তু ৫ আগষ্টের পর বিভিন্ন ভাবে বৈশম্যবিরোধী মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার ম্যাসেজ দিয়ে বিএনপি নেতা ওয়ালীউল্লাহ খোকন ৫ লক্ষ টাকা চাদা দাবি করে । তখন ভয়ে আমি খোকনকে নগদ ৩ লক্ষ টাকা দেই। পরবর্তীতে মাফুজের বাড়ির আশপাশে একটি বাড়ি আমি বায়না করি এবং গত ৯ অক্টোবর পার্টি নিয়ে গেলে খোকন টের পেয়ে ম্যাসেঞ্জারে ফোন দিয়ে আবারো ৫ লক্ষ টাকা দাবি করে । ওই টাকা না দিতে পারায় সে আমাকে মামলা দিয়ে পরিবার সহ এলাকা ছাড়া করার হুমকি দেয় ।এই বিনয়ে ঘটনার দিনই ফতুল্লা মডেল থানায় ওয়ালীউল্লাহ খোকনের বিরুদ্ধে একটি চাদাবাজির অভিযোগ দায়ের করি। খোকন নিজের কর্মকান্ড আড়াল করতে মাফুজকে দিয়ে একটি অভিযোগ দায়ের করে হয়রানি করছে। আমি আমার বিরুদ্ধে উদ্দেশ্যে প্রনোদিত সংবাদ প্রচার ও মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে শীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

নিবেদক
মোঃ আরিফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK