শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর

নারায়ণগঞ্জে পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৬১(একষট্টি) টি হারানো মোবাইল উদ্ধার করে।

অদ্য ১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ(শনিবার) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। পুলিশ সুপার জসীম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে টাকা হারিয়ে গেলে যতটা কষ্ট না পায় মোবাইল হারিয়ে গেলে তার চেয়ে বেশি কষ্ট পায়। কারণ মোবাইলে ব্যক্তিগত অনেক তথ্য, ছবি, ভিডিও এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কিছু তথ্য থাকে।” তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করতে হয়। জিডির একটি কপি আইসিটি শাখায় জমা দিলে আইসিটি শাখার অফিসাররা কাজ করে থাকে।”

এই সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার অফিসার- ফোর্স উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK