শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ২৭

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ২৭

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৯জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছে মাদক সবনের সরঞ্জাম পাওয়া যায়।

সাজাপ্রাপ্তরা‌ হলো- রাকিব,রাজন,লেবু শেখ,ফারুক, জাহাঙ্গীর,হানিফ,রবিন,লিমন ও সিয়াম।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০/৮০জনকে আটকের পর যাচাই বাছাই শেষে ১৮জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় এবং ৯জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা কিশোর গ্যাং, হত্যা, চুরি ছিনতাই বেড়ে যায়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা পুলিশ। অভিযানে আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK