শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
স্বেচ্ছায় রক্তদান করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

স্বেচ্ছায় রক্তদান করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি  :

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক নিজেই রক্তদান করে এ মহৎ উদ্যোগের সূচনা করেন।
দিনব্যাপী আয়োজনে রক্তদান এবং ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়, যেখানে বিভিন্ন বয়সের সুস্থ ও স্বাস্থ্যবান মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। রক্তদান করলে শরীর দুর্বল হয় না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে।”* তিনি সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK