শিরোনামঃ
আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের Golden Crown Casino Betting Purview You Ought To Know নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার
চাদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার 

চাদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার 

নারায়ণগঞ্জ প্রতিদিন :

চাদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম মন্ডল ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফা নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ ও ৪ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।
আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, টি.এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদেরকে আটকের কথা নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ‘দৈনিক নিরপেক্ষ’কে জানান, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK